জিবিতে ছাত্র শিবিরের সাইকেল পাম্পার বিতরণ:

জাবিতে ছাত্রশিবিরের সাইকেল পাম্পার বিতরণ ।

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল ব্যবহার আরও সহজ ও ঝামেলাবিহীন করতে আবাসিক হলগুলোতে সাইকেল পাম্পার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টদের হাতে আনুষ্ঠানিকভাবে পাম্পারগুলো হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করা হয়। জানা গেছে, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি হলের নিরাপত্তা প্রহরীর কাছে এসব পাম্পার সংরক্ষিত থাকবে, যাতে প্রয়োজন হলে শিক্ষার্থীরা সহজেই ব্যবহার করতে পারেন।শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন,“বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অনেক বড়, এবং অধিকাংশ শিক্ষার্থী যাতায়াতে সাইকেল ব্যবহার করে। কিন্তু মাঝেমধ্যে সাইকেলের টায়ারে হাওয়া কমে গেলে কাছাকাছি সেবা পাওয়া যায় না। এই সমস্যার সমাধানে আমরা প্রতিটি আবাসিক হলে একটি করে পাম্পার বিতরণ করেছি।”তিনি আরও জানান, শিবিরের এ ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে বাস্তব উপকারে আসবে বলে তারা আশাবাদী।—২৭ জুলাই ২০২৫–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *