অসুস্থ বিএনপি নেতাকে দেখতে ছুটে গেলেন জামায়াত নেতৃবৃন্দরাজনৈতিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বিরল দৃষ্টান্ত।
আব্দুল মান্নানভোলা প্রতিনিধি ||
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের কালালী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে তার নিজ বাড়িতে ছুটে যান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ জুলাই) সকালে ইলিশার কালালীবাড়ি এলাকায় আবু তাহেরের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াত নেতারা এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা ছালাহ্উদ্দিনসহ জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, ”দ্বীনি ভ্রাতৃত্ববোধ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে আমরা একে অপরের পাশে থাকি—এটাই আমাদের শিক্ষা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানবিক মূল্যবোধের জায়গায় আমরা একত্রিত হতে চাই।”স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের প্রতিকূল রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
ছবি সংক্ষিপ্ত
