নাটোরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় আন্দোলনের যুবনেতা নিহত, এমপি প্রার্থী সহ আহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের যুবনেতা নিহত, এমপি প্রার্থীসহ আহত ২ ।

নাটোর সংবাদদাতা:

নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর সদর আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী এবং অপর মোটরসাইকেলের চালক জিম (২০) গুরুতর আহত হন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত আবির নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক আলী লাকির ছেলে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে একটি সাংগঠনিক প্রোগ্রাম শেষে এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আলীসহ দলীয় নেতারা নাটোরে ফিরছিলেন। এ সময় নাটোর শহরের পুলিশ লাইন্স এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবির মারা যান।আহতদের মধ্যে মোটরসাইকেল চালক জিম স্থানীয় আরটিভি প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের পুত্র। স্থানীয়রা গুরুতর আহত মাওলানা মোহাম্মদ আলী ও জিমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *