লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।তৃণমূলে তথ্যনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন ।

লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিততৃণমূলে তথ্যনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন।

এম এ হাসান, লালমোহন (ভোলা):ভোলার

লালমোহনে মফস্বল সাংবাদিকতার গুরুত্ব, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হলো একটি বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টায় লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের উদ্যোগে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—মো. আজাদ আলাউদ্দিন, সম্পাদক, দৈনিক বাংলাদেশ বাণী ও ব্যুরোচিফ, দৈনিক নয়া দিগন্তমো. ইউনুছ শরীফ, ভোলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ ও সম্পাদক, দ্বীপ কণ্ঠ ডট কমপবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা ফরিদ উদ্দিন।উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হক।“ডিজিটাল ক্যাম্পেইন: প্রেক্ষিত নির্বাচন” শীর্ষক অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেনকাজী শাহে আলম, প্রশাসনিক ইনচার্জ, ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ডিজিটাল মাধ্যমের প্রভাব অপরিসীম। মফস্বল সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে এবং সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে।”মো. ইউনুছ শরীফ ‘সংবাদ ও মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে বলেন, “স্মার্টফোন থাকলেই সাংবাদিক হওয়া যায় না; তথ্য যাচাই, নিরপেক্ষতা ও নৈতিকতা— এগুলো মফস্বল সাংবাদিকতার মূল স্তম্ভ।”আসর নামাজের বিরতির পর, “মফস্বল সাংবাদিকতা: বাস্তবতা ও চ্যালেঞ্জ” শীর্ষক অধিবেশনেমো. আজাদ আলাউদ্দিন বলেন, “মফস্বলে সাংবাদিকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জনস্বার্থে সত্য উচ্চারণ করেন, যা জাতীয় সাংবাদিকতার ভিত মজবুত করে।”প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন-তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আখতার উল্লাহ। তিনি বলেন,> “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে তথ্যভিত্তিক প্রচার গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।”সভাপতির বক্তব্য ও সমাপনী ঘোষণা দেন আয়োজক সংগঠনের সভাপতি জনাব এম এ হাসান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাকির হোসাইন শামীম।প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজ নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *