ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনোনীত হওয়ায় ধনিয়ার কৃতি সন্তান মোঃ বেলাল হোসেনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
আব্দুল মান্নান ভোলা প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ধনিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব বেলাল হোসেন।
এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন শাখা।
বৃহস্পতিবার (৭ জুলাই) ধনিয়ায় অবস্থিত বেলাল হোসেনের বাসভবনে জামায়াত নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মনির হোসেন, সেক্রেটারী মোঃ আব্দুর রহিম নাজিম, মাওলানা নেছার উদ্দিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং একটি উন্নয়নমুখী সমাজ গঠনে সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “রাজনৈতিক ভিন্নমত থাকলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাজে শান্তি ও প্রগতির পথ সুগম হয়।”স্থানীয় জনসাধারণের মতে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও দুই দলের নেতৃবৃন্দের মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় একটি রাজনৈতিক শিষ্টাচার ও ইতিবাচক বার্তা দিয়েছে এবং রাজনৈতিক সহনশীলতার উদাহরণ সৃষ্টি করেছে।
ছবি সংযুক্ত—
