বোরহানউদ্দিনে ড্রেজার স্থাপন করে জনভোগান্তি: ২০০০ টাকা জরিমানা, বলগেট জব্দ।
বোরহানউদ্দিন (ভোলা):
বোরহানউদ্দিন হাইস্কুল ও ব্রীজ সংলগ্ন মাঠে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে জনদুর্ভোগ ও সেতুর ঝুঁকির সৃষ্টি করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সোমবার (৮ জুলাই ২০২৫), স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের নির্দেশনায়, অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং ড্রেজার-বলগেট জব্দ করা হয়।— আইনি ব্যবস্থা ও দায়িত্ব হস্তান্তর:জব্দকৃত ড্রেজার ও বলগেট পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস সাত্তারের জিম্মায় প্রদান করা হয়েছে।অভিযুক্ত পক্ষকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দাখিলের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাগজপত্র সঠিক প্রমাণিত হলে মুচলেকা গ্রহণপূর্বক মালামাল ফিরিয়ে দেওয়া হবে, অন্যথায় আইনি প্রক্রিয়ায় তা নিলামে তোলা হবে বলে জানানো হয়।
