লালমোহনে দীর্ঘদিনের ভোগান্তি দূর—৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার।
মোর্শেদুল ইসলাম চৌধুরী, লালমোহন (ভোলা) প্রতিনিধি।
দীর্ঘদিনের ভোগান্তি ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে লালমোহন ইউনিয়নের মহাজন বাড়ির ভাঙা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়।উদ্যোগটি বাস্তবায়নে নেতৃত্ব দেন ওয়ার্ড জামায়াত সভাপতি মৌলভী আব্দুল কাদির ও সেক্রেটারি জহিরুল ইসলাম ফেরদাউস। স্থানীয়রা জানান, সমস্যাটি ছোট হলেও দীর্ঘদিন ধরে এর কারণে যাতায়াতে চরম অসুবিধার শিকার হতে হয়েছে এলাকাবাসী।সংস্কার কার্যক্রমে উপস্থিত থেকে মৌলভী আব্দুল কাদির বলেন—> “আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যেও আমরা এ কাজ হাতে নিয়েছি। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও বড় বড় জনকল্যাণমূলক কাজ করতে পারি।”এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের ফরিদ উদ্দিন, আজিম খান, মোর্শেদুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, মাওলানা ছালাউদ্দিন, আব্বাস উদ্দিন হাসনাইনসহ স্থানীয় অসংখ্য সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ তাদের যাতায়াতের কষ্ট লাঘব করবে এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
