ভোলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি নিয়ে বিতর্ক-নেতৃত্বে প্যাসিস্টের দোসর জাসদ নেতারা

ভোলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি নিয়ে বিতর্ক — নেতৃত্বে জাসদ নেতারা ।

আশিকুর রহমান শান্ত।

ভোলা প্রতিনিধি।।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত এডহক কমিটি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সমাজের বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, কমিটির শীর্ষ দুই পদে আওয়ামী লীগের সহযোগী দল জাসদের নেতাদের বসানো হয়েছে, যাদের অনেকে ‘ফ্যাসিস্ট দোসর’ বলে অভিহিত করছেন।গত ২৭ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরে ১১ সদস্যের এই এডহক কমিটি অনুমোদন হয়। আহ্বায়ক করা হয়েছে জাসদ (রব) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন সিকদারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাসদ (ইনু) ভোলা জেলা সভাপতি ও বিতর্কিত জানুয়ারি ২০২৪ নির্বাচনের প্রার্থী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে।স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ, বিগত ১৭ বছরের দুঃশাসনের সময়ও একই ধরনের ব্যক্তিরা সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। “নতুন বাংলাদেশে এদের পুনর্বাসন মুক্তিযোদ্ধা সংসদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে,” বলেন এক নাম প্রকাশ না করা মুক্তিযোদ্ধা।আহ্বায়ক সিরাজ উদ্দিন সিকদার স্বীকার করেছেন তিনি পূর্বে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তবে বর্তমানে সক্রিয় কিনা তা স্পষ্ট করেননি। যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, তিনি অঙ্গীকারনামা দিয়ে এই পদে এসেছেন।ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানিয়েছেন, এই কমিটি গঠনের বিষয়ে তিনি কোনো প্রস্তাব বা চিঠি পাননি।এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: আ ফ ম নুরুল আমিন শাজাহান, শামসুল আলম, মাহফুজুর রহমান, আছমত আলি মিয়া, ওবায়দুল ইসলাম, মানিক মিয়া, আব্দুল হাদী মাসুদ ও মফিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *