ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বনির্ভর জীবনে স্বাবলম্বী তার পথে আজিজুল।।

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বীতার পথে আজিজুল।

মো. মিজানুর রহমান।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল (পিতা: সুলতান আহমদ) এক সময় পরিচিত ছিলেন পৌর এলাকার একজন ভিক্ষুক হিসেবে। তবে সেই পরিচয়ের অবসান ঘটিয়ে এবার জীবনযুদ্ধে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহসী উদ্যোগ নিয়েছেন তিনি।পৌরসভার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজিজুলকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌর মাছবাজারে নবনির্মিত ওয়াশজোন ও ব্রেস্ট ফিডিং কর্নারের রক্ষণাবেক্ষণের। এ দায়িত্বের মাধ্যমে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “আজিজুল সাহেব এখন কর্ম করে জীবিকা নির্বাহ করতে চান। আমরা পৌরবাসীর প্রতি অনুরোধ জানাই—কেউ যেন তাকে ভিক্ষা না দেন। বরং তার নতুন দায়িত্ব পালনে উৎসাহ ও সহযোগিতা করুন।”এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এমন পুনর্বাসন কর্মসূচি সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।–

মো. মিজানুর রহমান।

সংবাদদাতা, বোরহানউদ্দিন (ভোলা)উত্তর

০১৭১২৩৯৩০৯৭

তারিখ:

৯ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *