
ভোলা–বরিশাল সেতু নির্মাণে আশ্বাস, ছাত্রশিবিরের হেফাজতে থাকা ৩ গ্যাসবাহী গাড়ি জেলা প্রশাসনের নিকট হস্তান্তর।
আব্দুল মান্নান,ভোলা জেলা।
আজ ২৬/১১/২৫ তারিখ সন্ধায় ৭ টা
ভোলা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের আহ্বানে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোলাবাসীর দীর্ঘদিনের গণদাবি ভোলা–বরিশাল সেতু নির্মাণ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির আশ্বাস পাওয়া গেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতে সেক্রেটারি জনাব কাজী হারুনর রশীদ, জেলা সহকারী সেক্রেটারি জনাব মাও আব্বাস উদ্দিন , শহর সেক্রেটারি জনাব হাচনাঈন ও শহর শাখার দায়িত্বশীল বিন্দুগণ।
ডিসি মহোদয় জানিয়েছেন, সেতু নির্মাণের বিষয়টি তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আনুষ্ঠানিকভাবে অবগত করবেন।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়,
গ্যাস দেশের জাতীয় সম্পদ—এর ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করতে পারে। পাশাপাশি গ্যাসবাহী যানবাহনের নিরাপত্তা, সম্ভাব্য নাশকতা এবং তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের ঝুঁকি বিবেচনা করে তারা তাদের হেফাজতে থাকা ৩টি গ্যাসবাহী গাড়ি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
হস্তান্তর প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হয়েছে, যাতে কোনো তৃতীয় পক্ষ ঘটনাটিকে অপব্যাখ্যা করে ব্যবহার করতে না পারে।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ আরও বলেন,
ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা–বরিশাল সেতু নির্মাণ নিয়ে তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।
