৩৬ জুলাই “গণঅভুত্থান দিবস “উপলক্ষে ভোলা বোরহানউদ্দিনের জামায়াতের বিশাল গণমিছিল।

৩৬ জুলাই “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের বিশাল গণমিছিল।

মোঃ মিজানুর রহমানবোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট বিকেলে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওলাদার মার্কেট সংলগ্ন রাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বোরহানউদ্দিন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ফজলুল করীম। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতার এক বছর পূর্ণ হলো। অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশ যেন আর কখনও স্বৈরশাসনের কবলে না পড়ে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”তিনি আরও বলেন, “প্রশাসনকে আর দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। জনগণের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। প্রশাসন কোনো রাজনৈতিক গোলামি করতে পারবে না।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ এইচ এম অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং পৌর আমীর মাওলানা আমানুল্লাহ প্রমুখ।সমাবেশে অংশগ্রহণকারীরা “জুলাই-আগস্ট গণহত্যার বিচার চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “আমার মাটি, আমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ” ইত্যাদি শ্লোগানে শহরকে প্রকম্পিত করে তোলে। তাদের হাতে ছিল নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।আবু সাঈদ মুগ্ধ’র কবিতার জনপ্রিয় লাইন “শেষ হয়নি যুদ্ধ, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর”—এই শ্লোগানে মুখর ছিল পুরো সমাবেশ এলাকা।মোঃ মিজানুর রহমান বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড বোরহানউদ্দিন, ভোলা ৫/৮/২৫০১৭১২৩৯৩০৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *