বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জন আটক।
মোঃ মিজানুর রহমান,
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।।
ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতের অভিযোগে তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় পৃথক অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাত শামস এন্টারপ্রাইজের জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়।জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে—ব্ল্যাক কিং: ১১,৩২০ শলাকাওসাকা: ৮,৮৮০ শলাকাটি-২০: ৪,৪৬০ শলাকা৫০/৫০: ১,৩৯,৬১০ শলাকাএসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।অভিযান শেষে আটককৃতদের সিগারেটসহ থানায় সোপর্দ করা হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
