বাঘাইছড়িতে সেনা অভিযানে ইউপিডিএপের আস্তানা থেকে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার:

বাঘাইছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্র-গুলিসহ সরঞ্জাম উদ্ধার:

বাঘাইছড়ি সংবাদদাতা:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের (মূল) আস্তানায় সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, চলমান এই অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অত্যাধুনিক যোগাযোগ ও গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে:একটি একে-৪৭ রাইফেলতিনটি দেশীয় বন্দুকএকটি দেশীয় পিস্তলএকে-৪৭ এর একটি ম্যাগাজিনছয় রাউন্ড তাজা গুলি ও একটি কার্তুজ৪২টি খালি কার্তুজচারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারিএকটি অ্যামুনিশন পাউচএকটি জিপিএস ডিভাইসতিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরাদুটি বোতাম আকৃতির ক্যামেরাএকটি চশমাইউপিডিএফ লং লাইভ লেখা ৫টি আর্মব্যান্ডতিনটি ইউপিডিএফ পতাকাচাঁদা আদায়ের দুটি রশিদ বইইউপিডিএফ সংশ্লিষ্ট ১০টি বইআইএসপিআর জানায়, এখনো অভিযান চলমান রয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানাবে।এদিকে পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র ও যোগাযোগ ডিভাইস উদ্ধার পাহাড়ে ইউপিডিএফের তৎপরতার এক চাঞ্চল্যকর ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ইউপিডিএফ (মূল) পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরে অভিযুক্ত। নিরাপত্তা বাহিনীর অভিযান এই ধরনের কার্যকলাপ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *