ভোলা লালমোহনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

লালমোহনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ।

লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনিয়মিতভাবে সংরক্ষণের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জুলাই) দুপুরে লালমোহন চৌরাস্তার মোড় সংলগ্ন ‘ইসলামিয়া মেডিকেল হল’ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাজিজ।অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল এবং ওষুধ সংরক্ষণের নিয়ম মানা হয়নি। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *