মোঃ মিজানুর রহমান,
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুন্না বাড়ির জনাব আবুল কাশেমের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে শোক-সমবেদনা জ্ঞাপন করেন।
পরদিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা স্বরূপ ৩ বান টিন প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে পরিবারটি ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত সহযোগিতা না পেলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
