
আব্দুল মান্নান, ভোলা জেলা।
আজ ১/১২/২৫ রোজ সোমবার ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ভোলা জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ভোলা জেলা শাখার আহ্বায়ক আশরাফ মাহমুদ। জেলা যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবিদ হাছান, ও আছমা আক্তার।
এছাড়াও, জেলা যুগ্ম সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন জহির উদ্দীন বাবর ও মোহাম্মদ বিল্লাল সহ আরও অনেকেই।
এ সময় নেতৃবৃন্দ ভোলা-বরিশাল সেতুকে দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, এই সেতু বাস্তবায়ন হলে বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।
