
আব্দুল মান্নান, ভোলা জেলা।
আজ ১ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার মাদরাসার কতৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের ফেসবুক পেইজে। বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডে নব প্রতিষ্ঠিত আল-ফালাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা প্রিন্সিপালসহ মোট ২৯ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে।
নিয়োগের প্রধান পয়েন্ট:
পদ সংখ্যা: ১৭ ধরনের পদে মোট ২৯ জন
প্রধান পদ: প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, একাডেমিক কো-অর্ডিনেটর
শিক্ষক পদ: কুরআন, আরবি, হাদিস, ফিকহ, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ, নারী শিক্ষক ও আইসিটি
অন্যান্য পদ: কো-কারিকুলাম শিক্ষক, অফিস সহকারী, সিকিউরিটি গার্ড, বাবুর্চি ও ক্লিনার
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কামিল/এমএ/অনার্স/মাস্টার্স বা সমমান, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রক্রিয়া: সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই, নির্বাচিতদের জন্য আবাসন সুবিধা, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ।
