দক্ষিণ জয়নগরে জামায়াতের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ।

আব্দুল মান্নান, ভোলা জেলা।

ভোলা, মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫):
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জয়নগর ইউনিয়নের উদ্যোগে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মুফতি ফজলুল করিম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে দারিদ্র্য দূরীকরণ ও স্বনির্ভরতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জয়নগর ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা হাসান তারেক হাওলাদার। তিনি বলেন, “জনগণের ভোটে সুযোগ পেলে আমি সবসময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। আজকের এ উদ্যোগ তারই একটি বাস্তব দৃষ্টান্ত।”

এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের মনোনীত মেম্বার পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন। তারা বলেন, “এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে সুখ-শান্তি প্রতিষ্ঠা পাবে।”

অনুষ্ঠান শেষে দুস্থ পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়।

সাধারণ মানুষের মন্তব্য

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষরা জানান, এ ধরনের উদ্যোগে তারা অত্যন্ত খুশি। স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “আমার মতো গরিব মানুষের জন্য একটি ছাগল মানে অনেক বড় সম্পদ। আমি আশা করি ভবিষ্যতেও এভাবে আমাদের পাশে দাঁড়ানো হবে।”
একজন নারী উপকারভোগী জানান, “এই ছাগল দিয়ে আমাদের সংসারে কিছুটা হলেও সচ্ছলতা আসবে।”

সবশেষে সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *