লালমোহনে বিএনপি’র কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের স্বাগত মিছিল অনুষ্ঠিত।

লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের স্বাগত মিছিল অনুষ্ঠিত।

এম এ হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:

আসন্ন ২৬ জুলাই ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামও তাদের প্রস্তুতি ও সক্রিয়তা দেখিয়েছে। এ উপলক্ষে লালমোহনে অনুষ্ঠিত হয়েছে এক স্বাগত মিছিল। স্বাগত মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক, যারা বিএনপির আদর্শে বিশ্বাসী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য।মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন। তিনি বলেন, “২৬ জুলাইয়ের কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এই কাউন্সিল হবে গণতান্ত্রিক নেতৃত্ব পুনর্গঠনের এক ঐতিহাসিক মাইলফলক। শিক্ষক সমাজ সবসময় গণতন্ত্র ও সুশাসনের পক্ষে এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ।”তিনি আরও বলেন, “আমরা শিক্ষকরা শুধু শিক্ষা দিয়েই নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেও নিজেদের ভূমিকা রাখতে চাই। তাই এই কাউন্সিল ঘিরে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি।”এ সময় আরো বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদার্রেছীন এর উপজেলা সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন’র সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক জনাব সালাউদ্দীন আহমেদ সমাবেশটি সঞ্চালন করেন। উল্লেখ্য, ত্রিবার্ষিক কাউন্সিলকে ঘিরে লালমোহন উপজেলা ও পৌর এলাকায় ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *