হাজিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণির অনুমোদন ।
হাজিপুর, দৌলতখান, ভোলা |
২৪ জুলাই ২০২৫
আব্দুল মান্নান।
বিশেষ প্রতিনিধি ।
দক্ষিণাঞ্চলের দ্বীনি শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল ভোলা জেলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী হাজিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা। আলহামদুলিল্লাহ—২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটি কামিল (মাস্টার্স) শ্রেণিতে ভর্তি করানোর জন্য সরকারি অনুমোদন লাভ করেছে। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসা স্থানীয় বিশিষ্ট আলেম মাওলানা আবদুর রহিম (রহ.)-এর হাত ধরে যাত্রা শুরু করে। বর্তমানে এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি স্বীকৃত ফাজিল মাদরাসা এবং দাখিল ও আলিম পর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত।দীর্ঘদিন ধরে হাজিপুরসহ আশেপাশের বেড়িবাঁধ এলাকার শিক্ষার্থীদের উচ্চতর ইসলামী শিক্ষার জন্য বড় শহরে যাওয়ার বাধ্যবাধকতা ছিল। নদীভাঙন ও যোগাযোগ দুর্ভোগে শিক্ষার পথ ছিল কণ্টকাকীর্ণ। এমন বাস্তবতায় হাজিপুর মাদরাসায় কামিল শ্রেণির অনুমোদন যেন দীর্ঘ প্রত্যাশার প্রাপ্তি হয়ে এসেছে। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়— “এটা শুধু হাজিপুর নয়, গোটা দৌলতখানবাসীর জন্যই গর্বের বিষয়। দীর্ঘদিনের প্রচেষ্টা, এলাকাবাসীর আন্তরিকতা ও আল্লাহর রহমতে আজ আমরা এ অর্জন সম্ভব করেছি।”এখন থেকে স্থানীয় শিক্ষার্থীরা পরিচিত, নিরাপদ ও সাশ্রয়ী পরিবেশেই ইলমে দ্বীনের উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।— ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: কামিল (মাস্টার্স) শ্রেণির ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু হবে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি মাদরাসা অফিসে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:অধ্যক্ষ মোহাম্মদ মোহছেন – 01718-919785মোঃ আওলাদ হোসেন, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) – 01723-296910
