রোগীসেবা মানোন্নয়নে ভোলা সিভিল সার্জনের মোহনা ডায়াগনস্টিক ও ক্লিনিক পরিদর্শন।
আব্দুল মান্নান
ভোলা প্রতিনিধি, ভোলা:
ভোলা জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম মনির । বুধবার (৩০ জুলাই ২০২৫) ভোলা সদরের অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মোহনা ডায়াগনস্টিক ও ক্লিনিক পরিদর্শন করেন। তিনি ক্লিনিকের বিভিন্ন বিভাগ, সেবা কার্যক্রম, ল্যাবরেটরি ও রোগী সেবার মান সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি সেবা প্রদানকারীদের সাথে কথা বলেন এবং রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ক্লিনিকের ব্যবস্থাপনা ও অবকাঠামোগত কিছু ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করে সিভিল সার্জন তা দ্রুততম সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।ডা. মনিরুল ইসলাম মনির বলেন, “মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। রোগীর নিরাপত্তা ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতেই এ ধরনের পরিদর্শন করা হচ্ছে।”এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলা, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং দক্ষ জনবল দিয়ে চিকিৎসা সেবা প্রদান করার ওপর জোর দেন। সিভিল সার্জনের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও আস্থা বৃদ্ধি পাবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে।
