পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বার্তা নিয়ে ভোলায় অতিরিক্ত ডিআইজির পরিদর্শন-হিসাব শাখা ট্রাফিক অফিস ও পুলিশ লাইনে দিকনির্দেশনা।

পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বার্তা নিয়ে ভোলায় অতিরিক্ত ডিআইজির পরিদর্শন – হিসাব শাখা, ট্রাফিক অফিস ও পুলিশ লাইন্সে দিকনির্দেশনা।

মোঃ আব্দুর মান্নান -ভোলা প্রতিনিধি। – ৩০ জুলাই, বুধবার ২০২৫

ভোলা জেলা পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক।

পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের উৎসাহিত করতে ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি এই সফর করেন। সকাল ১০:৩০ ঘটিকায় অতিরিক্ত ডিআইজি মহোদয় প্রথমে ভোলা জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেন।

তিনি ট্রাফিক বিভাগের সার্বিক কার্যক্রম, বিভিন্ন নথিপত্র এবং দৈনন্দিন কাজের প্রক্রিয়া পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে তিনি ট্রাফিক অফিসের পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।

সকাল ১১:৩০ ঘটিকায় তিনি ভোলা জেলা পুলিশ অফিসের হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শনে যান। এ সময় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক উপস্থিত ছিলেন। অতিরিক্ত ডিআইজি মহোদয় হিসাব সংক্রান্ত বিভিন্ন রেজিস্টার ও কাগজপত্র সুনির্দিষ্টভাবে পর্যালোচনা করেন এবং কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দুপুর ১২:৩০ ঘটিকায় অতিরিক্ত ডিআইজি মহোদয় ভোলা জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে হাউজ গার্ড সালামি প্রদান করে। পরে তিনি সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন,-

বাংলাদেশ পুলিশের মূলনীতি অনুসরণ করে সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে মানবিক আচরণ ও সেবার মানোন্নয়নের মাধ্যমেই প্রকৃত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব।

পরিদর্শনের প্রতিটি ধাপে অতিরিক্ত ডিআইজি মহোদয়ের বক্তব্যে পেশাগত উৎকর্ষতা, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান প্রতিফলিত হয়।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *