‘জুলাই বিপ্লব’ ডকুমেন্টারি প্রদর্শনী রাণীগঞ্জ বাজারে ,স্বৈরাচার পতনের এক বছর — শহীদদের স্মরণে হাজারো মানুষের ঢল।
রাণীগঞ্জ, কুতুবা
৮ আগস্ট ২০২৫:স্বৈরাচার হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি এবং ৩৬ জুলাই গণআন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণে কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিপ্লব’ ডকুমেন্টারি প্রদর্শনী।
সন্ধ্যা ৭:১৫টায় রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে তৈরি হয় অভূতপূর্ব গণজোয়ার, যেখানে হাজারো মানুষ জড়ো হয়ে স্মরণ করেন ইতিহাসের গৌরবময় অধ্যায়।প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পক্ষিয়া ইউনিয়ন জামায়াতের আমীর। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনশক্তিবৃন্দ ও রাজনৈতিক দায়িত্বশীল নেতৃবৃন্দ।বক্তব্য পর্বে নেতৃবৃন্দ বলেন— “৩৬ জুলাইয়ের শহীদরা আমাদের চেতনার মশাল।স্বৈরাচারবিরোধী এই বিপ্লব প্রমাণ করেছে, গণমানুষের শক্তি কখনও পরাজিত হয় না।”ডকুমেন্টারিতে ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের আত্মত্যাগ এবং স্বৈরাচার পতনের ঐতিহাসিক মুহূর্তসমূহ প্রামাণ্যভাবে তুলে ধরা হয়। প্রদর্শনী শেষ হয় মোনাজাত ও শহীদদের রুহের মাগফিরাত কামনার মাধ্যমে।এই আয়োজন প্রমাণ করেছে— জুলাই আমাদের আত্মত্যাগ, জাগরণ এবং বিজয়ের মাস।
আব্দুল মান্নন
