নৌকাডুবিতে নিখোঁজ তিন বন্ধুর সবার মরদেহ উদ্ধার।

নৌকাডুবিতে নিখোঁজ তিন বন্ধুর সবার মরদেহ উদ্ধার।

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী এলাকার মকসবিলে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন বন্ধুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে পানিতে কচুরিপানার মাঝে ভেসে থাকা অবস্থায় মেহেদী হাসানের (১৮) লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছিল।নিহত মেহেদী হাসান কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মৌচাক ও আশুলিয়ার পাঁচ তরুণ বন্ধু মিলে বেড়াতে গিয়ে মকসবিলে একটি ডিঙি নৌকায় চড়ে ঘুরতে বের হয়। হঠাৎ বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।স্থানীয়রা সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করলেও তিনজন পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আবহাওয়া খারাপ থাকায় প্রথমদিন রাতে অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলাম (১৯)-এর মরদেহ।শেষ নিখোঁজ মেহেদী হাসানের লাশ রবিবার সকালে স্থানীয়রা কচুরিপানার ভেতরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, “টানা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”তিন তরুণ বন্ধুর অকাল মৃত্যুর ঘটনায় সুরিচালা ও আশপাশের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ

গাজীপুর

২৭ জুলাই ২০২৫-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *