৩ আসনে প্রচারে এগিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

৩ আসনে প্রচারে এগিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

মো: নোমান

তজুমদ্দিন প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ আসনে প্রচারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নিজামুল হক নাইম।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি নিয়মিতভাবে জনসংযোগ, পথসভা ও ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্থানীয় সমস্যাগুলো শোনেন।সকাল ৯টায় শশীগঞ্জ বাজারে অনুষ্ঠিত গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি দেখা যায়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নাইম বলেন,“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নই হবে আমার অঙ্গীকার।”স্থানীয় ভোটারদের মতে, মাঠে নিয়মিত অবস্থান ও ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে নাইম ইতোমধ্যেই এলাকায় আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।তার গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মাস্টার মোঃ মহিউদ্দিন, চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা নোমান, চাঁদপুর ইউনিয়ন আমির মাস্টার সফিকুল ইসলাম, মলংচড়া ইউনিয়ন সভাপতি মাস্টার জাকির হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।পর্যবেক্ষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা ও নিয়মিত প্রচারণার কারণে আসন্ন নির্বাচনে নিজামুল হক নাইম গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে পারেন।

তারিখ: ২৩ আগস্ট ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *