মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

আল আমিন শাহরিয়ার

চরফ্যাশন প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।”তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনের আগে জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হলে অথবা কোনো কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে দেশের ১৮ কোটি মানুষ আবার আন্দোলনে নামবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার হলরুমে পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন, “বাংলাদেশের মানুষ আর এমন কোনো নির্বাচন চায় না যার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এসে জুলুমের রাজত্ব কায়েম করবে।”সমাবেশে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি জয়নুল আবেদীন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ। এ ছাড়া চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডকে বেগবান ও সংগঠিত করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নেতা-কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

তারিখ: ২২ -০৮-২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *