শিক্ষক সংকট নিরসনসহ ৩ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ।
ভোলা প্রতিনিধি ॥
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেন।ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আ. রহিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, মো. আবু জাফর সুমন, মো. মামুনুর রশীদ, মনিরুন্নেসা সুমি, সুমিতা রাণী দে, নাজমুন্নাহার, মো. ওকাল উদ্দিন, মো. রাসেল মাহমুদ প্রমুখ।শিক্ষকরা তাদের তিন দফা দাবি হিসেবে—১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন,২. সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ,৩. চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবি জানান।এছাড়াও শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি এবং সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানান বক্তারা।
