ভোলায় ৩১ দফা প্রচারণয় মাঠে কেন্দ্রীয় বিএনপি নেতা হায়দার আলী লেনিন

ভোলায় ৩১ দফা প্রচারণায় মাঠে কেন্দ্রীয় বিএনপি নেতা হায়দার আলী লেলিন।

ভোলা প্রতিনিধি |

১০ আগস্ট ২০২৫রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা দাবিকে জনমানসে পৌঁছে দিতে ভোলায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। রবিবার সদর উপজেলার ভেলুমিয়া, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।লিফলেটে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারসহ ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।পথসভায় হায়দার আলী লেলিন বলেন—“৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আবু নোমান মো. সফিউল্লাহ, ভোলা সদর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মাতাব্বার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পাভেজ সাইফ, মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিমসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *