ভোলায় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের শক্তিশালী বিক্ষোভ‘গণভোট ছাড়া নির্বাচন নয়’

ভোলায় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের শক্তিশালী বিক্ষোভ‘গণভোট ছাড়া নির্বাচন নয়’

মোঃ আব্দুর রহমান হেলাল,

ভোলা জেলা সংবাদদাতা:

ভোলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ভোলা-১ আসনের সংসদ প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম।ভোলা নতুন বাজার চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান ও হাটখোলা মসজিদ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরাসরি দাবি জানান, “প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির আকাঙ্ক্ষা স্পর্শ করেনি। জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়।”বক্তারা আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তাই নির্বাচনের আগে জনগণকে সঙ্গে নিয়ে গণভোট নিশ্চিত করার জন্য তারা দৃঢ় আন্দোলন গড়ে তুলবেন।সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আতাউর রহমান প্রমুখ।এই বিক্ষোভ ও সমাবেশে জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পৌঁছানো হয়েছে—জাতীয় নির্বাচনের আগে গণভোট নিশ্চিত না হলে তারা নির্বাচনের ফলাফল কোনোভাবেই স্বীকৃতি দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *