ভোলায় আইন- শৃঙ্খলা। কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ভোলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ভোলা প্রতিনিধি | ২০ জুন ২০২৬ ,

১৩ ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কমিটির অন্যান্য সদস্যরা।সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি দমন, ইভটিজিং বন্ধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়।জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন: “জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি ও গণমাধ্যমসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ ও সুন্দর ভোলা গঠনের পথ সুগম করতে পারে।”সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকা থেকে প্রাপ্ত আইনশৃঙ্খলা বিষয়ক অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামীর করণীয় ঠিক করা হয়।-

সংবাদ প্রেরক:মোঃ আব্দুর রহমান (হেলাল)

০১৮১৬৫৯৫৫৮১

তারিখ: ২০/০৬/২০২৬—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *