ভোলা লালমোহনে উপজেলা যুবদলের আয়োজনে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ।
লালমোহন প্রতিনিধি:
ভোলার লামোহনে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) আসরের নামাজ শেষে লালমোহন করিম রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে ৫ থেকে ৬ হাজার নেতাকর্মী অংশ নেন।২৬ জুলাই অনুষ্ঠিতব্য লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।মিছিলটি করিম রোড থেকে শুরু হয়ে লালমোহন বাজার প্রদক্ষিণ করে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বাসভবনে গিয়ে শেষ হয়।সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মিছিলকারীদের ধন্যবাদ জানিয়ে ২৬ জুলাইয়ের সম্মেলন সফল করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাজি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন, নাজমুল হাসান পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্যসচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।–ছবি সংযুক্ত
