ভোলা প্রেসক্লাবে চ্যানেল এস’এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল।

ভোলা প্রেসক্লাবে চ্যানেল এস’এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল।

মোঃ আব্দুর রহমান হেলাল,

ভোলা।

চ্যানেল এস’এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ভোলা প্রেসক্লাবে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।চ্যানেল এস’এর ভোলা জেলা প্রতিনিধি মো. মনছুর আলমের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক মো. আহাদ চৌধুরী তুহিন।এসময় শোকপ্রকাশ ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আব্দুল শহিদ তালুকদার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মো. আল আমিন শাহরিয়ার, মো. ইউনুস শরীফ, এইচ এম জাকির, মো. সোলায়মান, আনোয়ার পারভেজ, মো. আব্দুল রহমান হেলাল, মো. মাকসুদুর রহমান, রিয়াজ হোসেন শান্তসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।বক্তারা তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ছবি সংযুক্ত

মোঃ আব্দুর রহমান হেলাল।

ভোলা

১৯/০৯/২৫

০১৮১৬৫৯৫৫৮১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *