তজুমদ্দিনে নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ।
মো. নোমান, তজুমদ্দিন (ভোলা)
পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন এর উদ্যোগে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) উপজেলার একাধিক স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সান্ত, যা পরিচালিত হয় ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষে। পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকারপ্রধান অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন: “আমাদের অভিভাবক ব্যারিস্টার আব্দুর রহমান খোকা দীর্ঘ দুই দশক ধরে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের পাশে থেকে নিরবভাবে সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তা করে যাচ্ছেন। শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং বৃক্ষরোপণের মতো উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন।”তিনি আরও বলেন:“এই ফলজ চারা বিতরণ একটি পরিবেশবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং দীর্ঘমেয়াদে গাছের ফলভোগের মাধ্যমে পরিবারগুলো অর্থনৈতিকভাবে উপকৃত হবে।”স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন:নাগরিক উন্নয়ন ফোরাম তজুমদ্দিন শাখার সমন্বয়ক মোহাম্মদ লোকমান হোসাইনবাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. নোমানশম্ভুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আব্দুল বারীস্থানীয় সমাজসেবক, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।চারা গ্রহণকারী অনেক উপকারভোগী জানান, তারা এ ধরনের উদ্যোগে আনন্দিত ও অনুপ্রাণিত। তারা প্রতিশ্রুতি দেন, গাছগুলো তারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলবেন।—
