ভালুকায় এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু: ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার।

ভালুকায় এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু: ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার-

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় আকলিমা খাতুন (২৫) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আকলিমা খাতুন উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন এবং সিডস্টোর বাজারের আব্দুল লতিফের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় মুন্নি আক্তার নামের এক পোশাক শ্রমিকের সঙ্গে সাবলেটে বসবাস করছিলেন।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান আকলিমা। পরদিন মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও তার ঘরের দরজা না খোলায় সন্দেহ জাগে অন্য ভাড়াটিয়াদের মধ্যে। পরে বিষয়টি তারা পুলিশকে জানান।খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমার মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, মরদেহের পাশে কিছু নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাজনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

০৯-০৭-২৫

ছবি সংযুক্ত—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *