সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।
খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন প্রয়োগ ও জনসম্পৃক্ততার ওপর জোর।
সাতক্ষীরা সংবাদদাতা:
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দিন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনপুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসিভিল সার্জন ডা. মো. সালামঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালএছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন:জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জামায়াতের জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ আবুল হাশেম ও বাসুদেব বসু, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ হোটেল-রেস্তোরাঁ মালিক, বাজার কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও শিক্ষাবিদগণ।প্রধান অতিথি যুগ্মসচিব আ.ন.ম. নাজিম উদ্দিন বলেন,“নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি অঞ্চলে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খাদ্য ব্যবসায়ীদের আন্তরিকতা ও সচেতনতা ছাড়া নিরাপদ খাবার নিশ্চিত করা সম্ভব নয়।”বক্তারা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু প্রশাসনিক নজরদারি নয়, প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও কঠোর আইন প্রয়োগ।সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব — এই প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মশালার লক্ষ্য:কর্মশালার মাধ্যমে সাধারণ জনগণ, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক-সামাজিক প্রতিনিধিদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থায়ীভাবে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।—
