বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মোঃ আব্দুল মান্নান।
নিজস্ব প্রতিনিধি।।
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন—> “আল্লামা সাঈদী (রহ.) ছিলেন ইসলামী আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন ছিল দাওয়াত, ত্যাগ ও আদর্শের অনন্য দৃষ্টান্ত। আমাদের উচিত তাঁর চিন্তা-চেতনা ও কর্মপদ্ধতি থেকে শিক্ষা নিয়ে সমাজ পরিবর্তনের কাজে আত্মনিয়োগ করা।”সভায় বক্তারা শহীদ সাঈদী (রহ.)-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা অঙ্গীকার ব্যক্ত করেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁকে অনুসরণ করবেন।
