মাগুরায় কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা,আটক ১।

মাগুরায় কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা, যুবক আটক ।

মাগুরা সংবাদদাতা :

মাগুরা শহরের ছায়াবিথী সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৪৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ভজন গুহ চার মাস ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত ১১টার দিকে আমরা খবর পাই শহরের ছায়াবিথী সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহত ভজন গুহ পেশায় একজন কলা বিক্রেতা ছিলেন।”এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার আবির হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, আটককৃত যুবক আবির পূর্বেও একজন নারীকে মারধরের ঘটনায় জড়িত ছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।একজন বয়োজ্যেষ্ঠ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাগুরায় একের পর এক খুন-খারাপি ঘটছে, এর সুষ্ঠু সমাধান দরকার।”—

মাগুরা সংবাদদাতা

২৬ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *