জাতীয় শোকের মুহূর্তে একাত্ম ভোলা জেলা জামায়াত: দোয়া মাহফিল ও সহমর্মিতার আহ্বান।
প্রতিবেদক: মোঃ আব্দুর রহমান হেলাল |
ভোলা ২২ জুলাই ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়ে যে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে, তা গোটা জাতিকে শোকাহত করেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও পাইলটসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ দোয়া মাহফিল।ভোলা জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন—অধ্যাপক আমির হোসেন (জেলা প্রচার ও মিডিয়া বিভাগ)ইসমাইল হোসেন মনির (জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি)মাওলানা রফিকুল ইসলাম (জেলা ওলামা বিভাগ)মাওলানা জাকির হোসাইন (তালিমুল কুরআন বিভাগ)মাওলানা কামাল হোসাইন (ভোলা সদর)মাওলানা জামাল উদ্দিন ও মো. রুহুল আমিন (ভোলা পৌর)অধ্যক্ষ মীর শরীফ (চরফ্যাশন)মাওলানা আব্দুল হক (লালমোহন)মাওলানা হাসান তারিখ হাওলাদার (দৌলতখান)অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান (বোরহানউদ্দিন)অধ্যক্ষ নজরুল ইসলামের বক্তব্যে দায়বোধের প্রকাশ:প্রধান অতিথি বলেন— “এই দুর্ঘটনা কেবল এক শিক্ষা প্রতিষ্ঠানের শোক নয়, এটি সমগ্র জাতির হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। নিহতদের জন্য জান্নাত কামনা করছি এবং আহতদের সুস্থতা ও পরিবারের ধৈর্য কামনা করছি।”তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে চিকিৎসা সহায়তায় ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে এবং ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বার্ন ইউনিট দল কাজ করছে। ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”আহতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,“এটি একটি মানবিক বিপর্যয়, এখানে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।”দোয়া মাহফিল শেষে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারকে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন।—প্রতিবেদন:মোঃ আব্দুর রহমান হেলালজেলা প্রতিনিধি, ভোলা
