ভোলায় আলিনগর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু-

ভোলায় পুকুরে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু।

জাবেদ মাহমুদ ফিরোজ।

ভোলা মিডিয়া হাউস |

৩০ জুন ২০২৫ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের চরছিপলী গ্রামে পুকুরে ডুবে নাহিদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।পরিবারের শোকাহত পরিবেশনিহত শিশু নাহিদ চরছিপলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর ও রাবেয়া দম্পতির চতুর্থ ও সর্বকনিষ্ঠ সন্তান। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়ি ও এলাকা খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পেয়ে সন্দেহ হয় বাড়ির পাশের পুকুরে।নাহিদের চাচা আলমগীর বলেন, “অনেক খোঁজাখুঁজির পর কয়েকজন মিলে পুকুরে আবার নামি। পরে সেখান থেকেই নিথর অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। তখন প্রায় দুই ঘণ্টা কেটে গেছে।”তাকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য এসআই মো. মামুন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।”মাতমে ভেঙে পড়েছে পরিবারছোট ছেলে নাহিদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বারবার মূর্ছা যাচ্ছেন মা রাবেয়া বেগম। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।—প্রতিবছরই দেশে শিশুদের পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বাড়ছে। শিশুদের চলাফেরার সময় পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।-

জাবেদ মাহমুদ ফিরোজ

ভোলা মিডিয়া হাউস |

৩০ জুন ২০২৫—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *