মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি ॥
দেশের অন্যতম শিশু-কিশোর বিষয়ক মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫” আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। ভোলা সদর উপজেলায় মোট দুটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো—
কেন্দ্র ১: ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় – এখানে পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
কেন্দ্র ২: ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ – এখানে চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে বিশেষভাবে জানানো হয়েছে, চতুর্থ শ্রেণির পরীক্ষা সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে।
আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ভোলায় উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষার সফল আয়োজন নিশ্চিত করতে সাংবাদিক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
মোঃ আব্দুর রহমান হিলাল
৩০-১০-২৫
