বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্মান্তিক মৃত্যু।

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্মান্তিক মৃত্যু।

মোঃমিজানুর রহমান বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোঃ সিয়াম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত সিয়াম কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়।অকালপ্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মোঃ মিজানুর রহমান বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

০১৭১২৩৯৩০৯৭

৩০/১০/২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *