ভোলায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব।

ভোলায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব।

ভোলা প্রতিনিধি |

২৫ আগস্ট ২০২৫

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিপক্ষ তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বসতঘরের বড় একটি অংশ পুড়ে যায় এবং তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার শিকার সাদেক মাঝি জানান, তার বাবা ১৯৯৮ সালে কালু মাঝি, কাশেম মাঝি ও কাঞ্চন মাঝির কাছ থেকে ৪২ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকেই তারা ওই জমিতে বসতি গড়ে বসবাস করছেন। কিন্তু কালু মাঝির ছেলে ইয়াছিন চৌকিদার ২০২৩ সাল থেকে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে জি আর ১৮৫/২৩ মামলাও চলমান রয়েছে। তবুও সোমবার সকালে ইয়াছিন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায় ও ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।স্থানীয় বাসিন্দারাও জানান, সাদেক মাঝি বৈধভাবে জমি কিনে বসবাস করছেন। অথচ প্রভাব খাটিয়ে ইয়াছিন চৌকিদার জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। এলাকাবাসীর দাবি— ভুক্তভোগী পরিবার যেন সঠিক বিচার পায়।এ বিষয়ে অভিযুক্ত ইয়াছিন চৌকিদার বলেন, “আমি সেখানে যাইনি, আগুনও লাগাইনি। তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়ে আমি কিছুই জানি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *