ভিক্ষুক থেকে ব্যবসায়ী: ডিম-মুরগির দোকান চালু করে স্বাবলম্বী হানিফ ।

বোরহানউদ্দিন পৌরসভার মানবিক উদ্যোগে জীবনে ফিরছে নতুন আলো ।

ভিক্ষুক থেকে ব্যবসায়ী: ডিম-মুরগির দোকান চালু করে স্বাবলম্বী হানিফ ।

বোরহানউদ্দিন পৌরসভার মানবিক উদ্যোগে জীবনে ফিরছে নতুন আলো ।

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা ।।

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ হানিফ একসময় ছিলেন দুর্ঘটনায় আহত হয়ে অসহায় জীবনযাপনকারী। শারীরিক অক্ষমতার কারণে কর্মক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন কাটাতে বাধ্য হন তিনি। তবে পৌরসভার মানবিক পুনর্বাসন উদ্যোগে বদলে গেল তার ভাগ্য।বুধবার (২০ আগস্ট ২০২৫) বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় হানিফকে একটি ডিম ও মুরগির দোকান চালু করে দেওয়া হয়। প্রাথমিকভাবে মুদি বা চায়ের দোকান চালানোর ইচ্ছা প্রকাশ করলেও তার শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনা করে পৌরসভা তাকে সহজ ও লাভজনক এই ব্যবসার সুযোগ দেয়।হানিফের দোকানে এখন পাওয়া যাবে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগি এবং তাজা ডিম। এর মাধ্যমে তিনি স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যাচ্ছেন।পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, “আমাদের লক্ষ্য ভিক্ষুকমুক্ত পৌরসভা গড়া। হানিফকে দোকান দেওয়ার মাধ্যমে আমরা তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিয়েছি। এখন নাগরিকদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার দোকান থেকে পণ্য ক্রয় করা।”স্থানীয় নাগরিকরা এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ কেবল ভিক্ষাবৃত্তি হ্রাস করবে না, বরং অসহায় মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনবে।এ বিষয়ে শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, “ভিক্ষুক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে ওঠার এই সাফল্য শুধু হানিফের নয়; বরং পুরো সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *