বিএনপির জন্য করুণা হয়: শোলাকিয়ায় গণ সমাবেশে মুক্তি ফয়জুল করিম।

বিএনপি’র জন্য করুণা হয় :শোলাকিয়ায় গণসমাবেশে মুফতি ফয়জুল করীম।

কিশোরগঞ্জ প্রতিনিধি।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “বিএনপি সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। শত শত কোটি টাকার সাদা পাথর লুট, চাঁদাবাজি আর ক্ষমতার লোভে তারা যেনতেন নির্বাচন চায়। তাদের লক্ষ্য দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপানো।”তিনি আরও বলেন, “বিএনপির জন্য করুণা হয়! যাদের তোমরা নিন্দা করছো, তাদের আন্দোলন না থাকলে আজ তারেক জিয়া দেশে ফেরার স্বপ্নও দেখতো না, তোমাদের নেত্রী বিদেশে চিকিৎসার সুযোগও পেত না।

”মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সমাবেশে তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ব্যর্থ দল আখ্যা দিয়ে বলেন, “এবার হাতপাখাকে পরীক্ষা করুন; আমরা ফেল করলে কোনোদিন ভোট চাইতে আসব না।”গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়, যেখানে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *