বোরহান উদ্দিনের জামায়াতের প্রতিনিধি সমাবেশে সাংগঠনিক তৎপরতা জোরদারের প্রত্যয়।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আগত প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হুসাইন।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনের প্রতিটি তৃণমূল কর্মী ও প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা বলেন, আজকের এই প্রতিনিধি সমাবেশের মধ্য দিয়ে দাওয়াতি কার্যক্রম আরও সুসংগঠিত, সময়োপযোগী ও গতিশীল হবে।আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী রাজনীতিকে বিকশিত করতে এবং ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে গতিশীল করতে কর্মীদের আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।সমাবেশে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কাঠামো ও মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আগামী দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
