সাতক্ষীরা শ্যামনগরের কৈখালিতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

শ্যামনগরের কৈখালীতে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু, এলাকায় শোক।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ভীমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুর গাজী মৃত এন্তাজ আলী গাজীর ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পায়ে ব্যথায় ভুগছিলেন সামছুর গাজী। বৃহস্পতিবার সকালে স্থানীয়ভাবে পরিচিত চিকিৎসা হিসেবে ব্যথা উপশমের জন্য সেজি গাছ থেকে আঠা আনতে তিনি গ্রামের পাশের বাগানে যান। এ সময় তিনি গাছের ডালে হাত দিতেই হঠাৎ একটি বড় ভীমরুলের চাক থেকে অসংখ্য ভীমরুল বেরিয়ে এসে তার ওপর হামলা চালায়।ভয়াবহ আক্রমণে সামছুর গাজীর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিকভাবে এক গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নেন। ওই চিকিৎসক অবস্থা গুরুতর দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তা উপেক্ষা করা হয়। অবশেষে শুক্রবার দুপুরে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, অ্যাম্বুলেন্সে তোলার আগেই তিনি মারা যান।কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শোকের ছায়া:অপ্রত্যাশিত এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকেই বলছেন, সময়মতো হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।–

– ১ আগস্ট ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *