ভোলা এটিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ মাদকব্যবসায়ী আটক:

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।

মোঃ আব্দুল মান্নান

স্টাফ রিপোর্টার,

ভোলাভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) নাজমুল হাসান ও তার সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃত আসামিরা হলেন:১। মোঃ ইব্রাহীম (৩২), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত রিজিয়া বেগম, সাং-ওসমানগঞ্জ ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।২। মোঃ রানা (২৪), পিতা-লোকমান হোসেন, মাতা-নূর বানু, সাং-আলীগঞ্জ ৩নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।তাদেরকে জনৈক শহীদের বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আইনি প্রক্রিয়া:আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরফ্যাশন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *