ভেদুরিয়া ইউনিয়ন জামাতের মানবিক উদ্বেগ: ৯ নং ওয়ার্ডে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন।

ভেদুরিয়ায় জামায়াতের মানবিক উদ্যোগ: ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন।

ভেদুরিয়া ইউনিয়ন (ভোলা):

বার্তা প্রেরক

মোঃ আব্দুর রহমান হেলাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেদুরিয়া ইউনিয়নের উদ্যোগে জনসেবামূলক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার ( ৬ জুলাই ) ৯ নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।এই জনকল্যাণমূলক উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেন:জামায়াত মনোনীত ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাসনাইন, সেক্রেটারি জেনারেল ডা. বজলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ফিরোজ।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল নেতা, ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় রাস্তাটি দ্রুত ও কার্যকরভাবে সংস্কার করা সম্ভব হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলে যেমন স্বস্তি এসেছে, তেমনি সৃষ্টি হয়েছে উন্নয়নমূলক রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করছে—তারা কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মে জনগণের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *