ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা: সমস্যা সমাধান ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান।

ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা: সমস্যা সমাধান ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান।

মোঃ আব্দুল মান্নান।।

১৪ আগস্ট ২০২৫, সকাল ১০টায় ভোলা জেলা পুলিশের জুলাই-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয় পুলিশ লাইন্স ড্রিলশেডে। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এবং সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব অরিত সরকার।ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।সভায় ভোলা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের প্রস্তাব ও সমস্যার কথা উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান করেন এবং সাহসিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তারা—শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নি:), লালমোহন থানাশ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এটিএসআই/২০৩ নীল রতন দাস, টাউন পুলিশ ফাঁড়িশ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: পিএসআই (নি:) মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানাশ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসার: টিএসআই মোঃ হাচ নাঈম, ট্রাফিক দক্ষিণ জোন, ভোলাসভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার কর্মকর্তা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।এই কল্যাণ সভা পুলিশ সদস্যদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে, যা সমস্যার দ্রুত সমাধান ও মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *