ভোলায় মনোনয়ন যাচাই শেষ: চার আসনে লড়াইয়ে থাকছেন ২৪ জন, বাদ ৭ প্রার্থী

ভোলায় মনোনয়ন যাচাই শেষ: চার আসনে লড়াইয়ে থাকছেন ২৪ জন, বাদ ৭ প্রার্থী,

মো আব্দুর রহমান হেলাল

ভোলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। যাচাই শেষে বিভিন্ন ত্রুটি ও বিধি লঙ্ঘনের কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে চার আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, মোট ৩১টি মনোনয়নপত্র যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আয়কর বিবরণীর অসামঞ্জস্য, হলফনামায় ভুল তথ্য এবং এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটির কারণেই বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন।মনোনয়ন বাতিলের প্রধান কারণরিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনে একজন প্রার্থীর আয়কর রিটার্ন ও হলফনামার তথ্য মিল না থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থীর ভোটার সমর্থন তালিকায় গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত এক শতাংশ ভোটারের সম্মতিপত্র নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।ভোলা-৩ আসনে স্বতন্ত্র এক প্রার্থীর দাখিলকৃত ভোটার তথ্য ও স্বাক্ষর যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায়।ভোলা-৪ আসনে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নে ত্রুটি এবং সমর্থক ভোটার তালিকায় ভুল থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রযাচাই শেষে ভোলা-১ ও ভোলা-২ আসনে ৭ জন করে প্রার্থী বৈধতা পেয়েছেন। অপরদিকে ভোলা-৩ ও ভোলা-৪ আসনে ৫ জন করে প্রার্থী নির্বাচনী দৌড়ে থাকছেন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে যাচ্ছে।আপিল ও পরবর্তী ধাপডা. শামীম রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।মনোনয়ন যাচাই শেষ হওয়ায় ভোলার চার আসনে এখন নির্বাচনী মাঠ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

মো আব্দুর রহমান হেলাল

০৫-০১-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *